
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ “মুজিববর্ষের মূলমন্ত্র কমিটিউনিটি পুলিশিং সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। ৩০ অক্টোবর শনিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী পুলিশ সুপারের কার্যালয় হতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এসে শেষ হয়।
পরে কেক কেটে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুলতানা রাজিয়া, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ মনসুর আলী সহ অন্যরা। সভায় বাল্যবিবাহ, ইভটিজিং, জন্মনিন্ধনসহ সামাজিক অপরাধ প্রতিরোধে কমিটিউনিটি পুলিশিংয়ের ভূমিকার কথা তুলে ধরা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন,
বাংলাদেশের অন্যান্য জেলার থেকে ঠাকুরগাঁও জেলা অপরাধ দমনের ক্ষেত্রে এগিয়ে আছে। কমিটি পুলিশিং ফোরামের সক্রিয় ভূমিকা এবং সকলের আন্তরিক সহযোগিতায় এই ঠাকুরগাঁও জেলা কে মডেল হিসেবে রুপ দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন ,বাংলাদেশ বিশ্বের মধ্যে মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ঠাকুরগাঁও পুলিশ মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূণ ভূমিকা রেখেছে। কমিউনিটি পুলিশিং যে উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে তা আগামীতে আরো বেশী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান