
ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের চাপাতি নামক এলাকার (সুইচগেট) টাংগন নদীতে চলছে মাছ ধরা উৎসব। স্থানীয়দের সুত্রে জানা যায , ১৯৮৪ সালে শুকনাে মৌসুমে এ এলাকার জমি চাষাবাদের জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বাের্ড এই টাংগন নদীতে এ ব্যারাজ নির্মাণ করেন।
প্রতিবছর বর্ষা মৌসুমে পানি আটকে রাখার ফলে এই অঞ্চলের উঁচু জমি চাষাবাদ করার উপযুক্ত হয় । অপরদিকে, আটকে রাখা পানিতে প্রতিবছর শীতের শুরুতেই সুইচগেটের পানি ছেড়ে দেওয়ার পর মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় । এভাবেই প্রতিবছর চলে টাংগন নদীতে মাছ ধরার উৎসব।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু