হোম » সারাদেশ » ঠাকুরগাঁয়ে রুহিয়ায় টাংগন নদীতে চলছে মাছ ধরা উৎসব।

ঠাকুরগাঁয়ে রুহিয়ায় টাংগন নদীতে চলছে মাছ ধরা উৎসব।

ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের চাপাতি নামক এলাকার (সুইচগেট) টাংগন নদীতে চলছে মাছ ধরা উৎসব। স্থানীয়দের সুত্রে জানা যায , ১৯৮৪ সালে শুকনাে মৌসুমে এ এলাকার জমি চাষাবাদের জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বাের্ড এই টাংগন নদীতে এ ব্যারাজ নির্মাণ করেন।
প্রতিবছর বর্ষা মৌসুমে পানি আটকে রাখার ফলে এই অঞ্চলের উঁচু জমি চাষাবাদ করার উপযুক্ত হয় । অপরদিকে, আটকে রাখা পানিতে প্রতিবছর শীতের শুরুতেই সুইচগেটের পানি ছেড়ে দেওয়ার পর মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় । এভাবেই প্রতিবছর চলে  টাংগন নদীতে মাছ ধরার উৎসব।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!