হোম » সারাদেশ » বগুড়ায় ৮০০শত  পিচ ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

বগুড়ায় ৮০০শত  পিচ ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ  মামুন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া সোনাতলা উপজেলার বোচারপুকুর বাজার থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মামুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মান্নান মুন্সি। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া ডিবি’র  ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ। ডিবির ইনচার্জ বলেন, মামুনের বিরুদ্ধে সোনাতলা থানায় মাদক মামলা করা হয়েছে। মামুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়য়ের সঙ্গে জড়িত।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!