
রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩০ অক্টোবর) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ হল রুমে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী,
প্রধান আলোচক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলামসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রধানগণ। এসময় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারি শিক্ষক মোয়াক্ষের আলম সোনা ।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত