
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মামুন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া সোনাতলা উপজেলার বোচারপুকুর বাজার থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মামুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মান্নান মুন্সি। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া ডিবি’র ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ। ডিবির ইনচার্জ বলেন, মামুনের বিরুদ্ধে সোনাতলা থানায় মাদক মামলা করা হয়েছে। মামুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়য়ের সঙ্গে জড়িত।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা