
ফারুক হোসেন (রুহিয়া) ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানালেন রুহিয়া থানা প্রেসক্লাব । ১৩/১০/২০২১ তারিখে ঠাকুরগাঁও সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহন করেন আবু তাহের মোঃ সামসুজ্জামান। ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাব নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান কে ফুলের শুভেচ্ছা জানান এবং সৌজন্য আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক , সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম , সহ সভাপতি মঝাহারুল ইসলাম বাদল, দপ্তর সম্পাদক কায়সার হোসেন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক কুদরত আলী, সদস্য আলহাজ্ব মোঃ ইব্রাহিম জামান, রুবেল রানা, ফারুক হোসেন প্রমূখ ।
সৌজন্য সাক্ষাৎতে উপজেলা নির্বাহী অফিসার রুহিয়া থানা প্রেসক্লাবের সার্বিক খোঁজ খবর নেন এবং মানসম্মত ও তথ্য ভিত্তি সংবাদ সংগ্রহ করার আহবান জানান। এছাড়াও সাংবাদিকদের মঙ্গল কামনা সহ প্রেসক্লাব উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান