
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে ৫০ পিছ অ্যাম্পুল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় সান্তাহার পৌর শহরের সাঁতাহার ঝংকার ক্লাব এর সামনে অভিযান চালিয়ে জামাল সরদার (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামাল সরদার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার এলাকার মৃত আফজাল সরদারের ছেলে। এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস অ্যাম্পুল সহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান