
নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় পারিবারিক কলহকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে শামসুল আলম (৬০) নামে এক বৃদ্ধ বাপের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহ¯পতিবার দুপুরে উপজেলার শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ শামসুল আলম কয়েক বছর আগে প্রতিবন্ধী মেয়ে কোহিনুর (২২)কে বিয়ে দেয় একই উপজেলার লালোর এলাকায়। স¤প্রতি তালাকপ্রাপ্ত হয়ে মেয়েটি বাবার বাড়িতে বসবাস করছিল। এরই জের ধরে পারিবারিক কলহে আজ দুপুরে ওই প্রতিবন্ধী মেয়ে তার বৃদ্ধ বাবাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় পুলিশ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা