
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের কিছু কিছু এলাকায় আগাম জাতের রোপা আমন ধান কাটা মাড়াই শুরু হয়েছে। আগাম জাতের ধানের পরিপুষ্ট সোনালি শীষে ভরে গেছে কৃষকের ক্ষেত। ধান কাটা ব্যস্ততা বেড়েছে উপজেলা কৃষকদের। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও খড়ার কারণে আমন চারা লাগাতে বিড়ম্বনার শিকার হলেও পরবর্তীতে আবহাওয়া অনকূলে থাকায় ধানের ভালো ফলনের আশা করছেন কৃষকরা। এছাড়াও গরুর খাদ্য হিসেবে খড়ের চাহিদা বৃদ্ধি ও ধানের দাম ভাল থাকায় লাভের স্বপ্ন দেখছেন চাষীরা।
উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের কৃষক মোঃ আব্দুল হালিম বলেন, দুই বিঘা জমিতে আগাম জাতের আমন ধান আবাদ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। অগ্রিম ধান পাকায় কিছু ধান পাখি খেয়ে ফেলেছে। এছাড়াও ধানের কাঁচা আটি(খড়) এর দামে বেজায় খুশি আমরা। কৃষক আরও বলছেন, আগাম জাতের আমন ধান কেটে ওই জমিতে বাড়তি ফসল হিসাবে আলু, বেগুনসহ শীতকালীন সবজি ও সরিষা চাষ করতে পারবো। যা পরবর্তীকালে বোরো ধান চাষের অর্থের যোগান হবে আমাদের মতো কৃষকদের।তাই প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে আগাম জাতের রোপা আমন ধানের চাষ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক