
হারুন উর রশিদ সোহেল,রংপুরঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাথা নিয়ে একটি শিশু জন্ম নিয়েছে। সোমবার রাত ৮টার দিকে শিশুটির জন্ম হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে সেকেন্দার-আফরোজা দম্পতির কোলে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট এক নবজাতকের জন্ম হয়েছে। ওই দম্পতি মোগলবাসা ইউনিয়নের ব্যাপারি পাড়া গ্রামের বাসিন্দা। নবজাতকের পিতা স্থানীয় বাজারে চায়ের দোকানদার। শিশুটির বাবা সেকেন্দার আলী জানান, কুড়িগ্রামে একটি ডায়াগনস্টিক সেন্টারে পরিক্ষা করে জানতে পারি তার গর্ভে দুই মাথা বিশিষ্ট একটি সন্তান রয়েছে।
পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট নবজাতক শিশুটি জন্ম দেয়। নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন। শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন মাসুদ বলেন, কনজয়েন টুইন এর কারণে এমন বাচ্চা ভূমিষ্ট হয়। কেননা মায়ের পেটে ভ্রুণ অনেক সময় বৃদ্ধি হওয়ার কারণে তা আলাদা হতে পারে না। এ কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান