হোম » সারাদেশ » আশুলিয়ায় এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

আশুলিয়ায় এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় এনায়েতপুর এলাকার আবু বকর সিদ্দিকের ভাড়া বাসায় এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

রোববার রাত ১০ টার দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকার আবু বকর সিদ্দিকের ভাড়া বাসায় দূর্বৃত্তরা বাদল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় । সোমবার দুপুরে আশুলিয়া থানার এসআই ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেন। নিহত বাদল ঢাকার ধামরাইয়ের কুশুরা বাগজান এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

তিনি আশুলিয়ার ওই বাড়িতে ভাড়া থেকে তৃতীয় লিঙ্গের লোকজনের সাথে চলাফেরা করতো। বাড়ির মালিক আবু বকর সিদ্দিক জানান, রাতে বাদল একজনকে সাথে নিয়ে তার কক্ষেই ছিল। রাত ১০টার দিকে চিৎকার শুনে ছুটে যান তিনি সহ অন্যান্য ভাড়াটিয়ারা। সেখানে গিয়ে বাদলের মরদেহ পড়ে আছে দেখতে পান। তবে তার সাথে থাকা ব্যক্তিকে সেখানে দেখা যায়নি।

পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাদল তৃতীয় লিঙ্গের লোকজনের সাথে চলাচল করতো বলেও জানান তিনি। আশুলিয়া থানার এসআই ইউনুস আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত ওই ব্যক্তি হিজড়াদের মতো সেজে ছিল। সে তৃতীয় লিঙ্গের মানুষের সাথে চলাফেরা করতো। অন্তকোন্দল থেকে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানান তিনি। ঘটনায় নিহতের বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!