
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : বগুড়া-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় শামীম আক্তার
(৩২) নামের এক সেনা সদস্য নিহত হয়েছে। তিনি রাঙ্গামাটির আলীকদম সেনানিবাসে কর্মরত ছিলেন। নিহত শামীম আক্তার পাবনা জেলার আতাইকুলা গঙ্গারামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কের
উল্লাপাড়ার বোয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় হাটিকুরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল বাকী বিষয়টি নিশ্চিত জানান, ছুটিতে বাড়িতে আসেন তিনি। রোববার রাতে মোটর সাইকেলে বগুড়া থেকে বাড়ি ফেড়ার সময় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দুঘটনার খবর পেয়ে রাতে বগুড়া সেনানিবাস থেকে একটি সেনা দল শামীম আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। আজ সোমবার দুপুরে নিহতের
লাশ সেনা বাহিনীর পক্ষ থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ