
সালেকুজ্জামান সালেক,রংপুরঃ রংপুরের পীরগাছা উপজেলায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ ছবিরস্ক্রিনশট ব্যঙ্গ করে ছবির
স্ক্রিনশট নিজের ফেসবুক আইডিতে পোস্ট করার অপরাধে সোহানুর রহমান রাতুল(১৫নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত রাতুল এর’ বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে রাতুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সোহানুর রহমান রাতুল উপজেলার পারুল ইউনিয়নের পশ্চিম পারুল গ্রামের নিজামউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোহানুর রহমান রাতুল অন্যের আইডিতেপোস্ট দেওয়া বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ ছবির স্ক্রিনশটনেয়। পরে সেই ব্যঙ্গ করা ছবির স্ক্রিনশট নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে পুলিশকে খবর দেয়া হয়। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে পীরগাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে পুলিশ । গত শনিবার রাতে সোহানুর রহমান রাতুলকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম সাংবাদিকদের জানান, সোহানুর রহমান রাতুল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা