
রবিউল হাসান লায়ন: আসন্ন ১১নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী জননেতা আয়ূব আলী খানকে বিজয়ী করার লক্ষে কেন্দ্র কমিটি গঠন ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ,১১নং শাহবাজপুর ইউনিয়ন শাখার অন্তর্গত ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ। রবিবার বিকেলে পক্ষীমারী উচ্চ বিদ্যালয় মাঠে এ কেন্দ্র কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম আঙ্গুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু । প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান দুলাল মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হায়েতুন নবী তালুকদার, সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আয়ূব আলী খান, সহ-সভাপতি আমিনুল ইসলাম লাল মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,
সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন মাস্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল গফুর মাস্টার, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আজাহারুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফাইজুর রহমান আকন্দ বিপ্লব,সদস্য হারুনুর রশিদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম বিন্দু, সাধারণ সম্পাদক মিলন মন্ডল আলোচনা সভায় বক্তব্য রাখেন।
আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামাল প্রমানিক, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আয়নাল হক ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মকুল, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম শামীম, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রাসকিন তালুকদারসহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার