
দাগনভূঞা ফেনী প্রতিনিধিঃ দাগনভূঞায় ২৪ অক্টোবর ১টি চোরাই গাড়ি উদ্ধারসহ ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামনগর ইউপি রামনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃত জাহিদ হোসেন বাবু (১৯) উপজেলার রামনগর গ্রামের মোঃ ইব্রাহীমের ছেলে। অপর আসামি শাহাদাত হোসেন রুবেল চৌধুরী (১৯) একই গ্রামের তারিক উল্যাহ্ ছেলে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ