
ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ে রুহিয়ায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) উপপ্রকল্পে হাস্কিং মিলের পরিবেশর দূষণ কমানোর মাধ্যমে সাধারণ মানুষের প্রচলিত খাবার হিসেবে ফুল গ্রেইন চাল প্রক্রিয়াজাত করণ ক্ষুদ্র উদ্যেক্তাদের জন্য অগ্নি মহড়া প্রতিরোধ অনুশীলন অনুষ্ঠিত হয় ।
২৪শে অক্টোবর রবিবার দুপুরে ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্তরে অগ্নি মহড়া প্রতিরোধ অনুশীলন উদ্বোধন করেন ১নং রুহিয়া ইউইনিয়ন চেয়ারম্যান মনিরুল হক বাবু। প্রতিরোধ মহড়ার আগে ইউনিয়ন পরিষদ হল রুমে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত।
এই সময় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন মো: ফরহাদ হোসেন ডেপুটি এডিশনাল ডাইরেক্টর(ডিএডি) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঠাকুরগাঁও। আরও উপস্থিত ছিলেন মো: আবু বক্কর সিদ্দিক আবু, প্রকল্প ব্যবস্থাপক ইএসডিও সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট, প্রত্যয় চ্যাটার্জী ডকুমেন্টশন অফিসার ইএসডিও,এস এ বাহার বকুল এন্টারপ্রাইজ অফিসার, এছাড়া্ও ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল