
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন তালুকদার। শনিবার ( ২৩ অক্টোবর) বিকেলে ইউনিয়নের জশিহাটি গ্রাম থেকে মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্নসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান