
নজরুল ইসলাম মানিক , সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের কমিটি গঠন সম্পূর্ন হয়েছে। শুক্রবার বিজয় মিছিল করেছে নেতাকর্মিরা। প্রতিটি ওয়ার্ডেই যোগ্য নেতাকর্মিদের মূল্যায়ন করে পদ-পদবি দেয়া হয়েছে বলে জানান স্থানীয় আওয়ামীলীগ নেতারা। ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান শাহেদ জানান, ইয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠনের জন্য গত ১২ সেপ্টম্বর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁনকে প্রধান করে ৯ সদস্যের একটি সার্চ কমিটি করে দেন আশুলিয়া থানা আওয়ামীলীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম।
সার্চ কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ মাস্টার, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির দেওয়ান, সাধারন সম্পাদক মজিবুর রহমান শাহেদ, সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জু, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি লিয়াকত দেওয়ান, আশুলিয়া থানা আওয়ামীলীগের আহব্বায়ক কমিটির ৩ সদস্য শাহাবুদ্দীন মাদবর, দেওয়ান লিয়াকত এবং মোল্লা মো: মোশারফ হোসেন মুছা । উক্ত সার্চ কমিটির ২ নং সদস্য ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ান অনুপস্থিত থাকায় সার্চ কমিটির অনুমতি সাপেক্ষে সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জাহের আলীর সভাপতিত্বে উক্ত কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়।
কমিটি গঠন শেষ হয় ১৯ অক্টোবর। এরপর নব গঠিত কমিটি ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মিদের নিয়ে সাভারের সাংসদ দূর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী ড: এনামুর রহমান কে ফুলের শুভেচ্ছা জানান। আশুলিয়া আওয়ামীলীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিনকেও ফুলের শুভেচ্ছা জানান তারা। নব গঠিত কমিটিকে সকলে স্বাগত জানালে গতকাল শুক্রবার আনন্দ মিছিল করেন আওয়ামীলীগের নেতাকর্মিরা। নব গঠিত ১ নং ওয়ার্ডের সভাপতি হলেন ফজলুল হক মীর সাধারন সম্পাদক আলহাজ্ব মো: ছাফর শেখ ২ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রশিদ সাধারন সম্পাদক মো: সোরহাব সরকার ৩ নং ওয়ার্ডের সভাপতি ইউনুছ আলী সাধারন সম্পাদক রুকনুজ্জামান ৪ নং ওয়ার্ডের সভাপতি মো: আলী হোসেন সাধারন সম্পাদক আমজাদ দেওয়ান ৫ নং ওয়ার্ডের সভাপতি মো: আজিবর রহমান সাধারন সম্পাদক আমজাদ পালোয়ান ৬ নং ওয়ার্ডের সভাপতি বিল্লাল হোসেন মাদবর সাধারন সম্পাদক মো: আজম মোল্লা ৭ নং ওয়ার্ডের সভাপতি মো: আতাউর মাদবর সাধারন সম্পাদক মো: শাহজালাল ৮ নং ওয়ার্ডের সভাপতি মো: শাহাবুদ্দিন সাবু সাধারন সম্পাদক মো: মামুন বেপারী ৯ নং ওয়ার্ডের সভাপতি মো: গিয়াস উদ্দীন মোল্লা সাধারন সম্পাদক মো: দেলোয়ার হোসেন। ##

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল