
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের ১১৫০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর ) সকালে দোয়ানী উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়ানী – ছয়ানী ও সুফিয়া নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জিআর চাল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলিজা বেগম, গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে ,গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা