
রবিউল হাসান লায়ন: আসন্ন ১১নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী জননেতা আয়ূব আলী খানকে বিজয়ী করার লক্ষে বিশেষ বর্ধিত সভার আয়োজন করে বাংলাদেশ কৃষকলীগ, ১১নং শাহবাজপুর ইউনিয়ন শাখা। বুধবার সন্ধায় শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আয়নাল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলুল হক খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আয়ূব আলী খান,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন মাস্টার, দপ্তর সম্পাদক বাবুল আহমেদ প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদ আলী কালু,ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শামীম আকন্দ, সাবেক যুবনেতা নিপুল বর্ধিত সভায় বক্তব্য রাখেন। বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২