
এম আর ওয়াসিম, ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে ভৈরবে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক,সাংবাদিক এবং ধর্মীয় নেতৃবৃন্দসহ ও সর্ব স্তরের জনগণ নিয়ে এক সর্বদলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১৯ অক্টোবর) মঙ্গলবার দুপুরে ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জুলহাস হোসেন সৌরভ, ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রর সভাপতি মোঃ হুমায়ুন কবির, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকী বিল্লাহ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, ভৈরব থানাঅফিসার ইনচার্জ অফিসার মোঃ শাহিন, ইন্সপেক্টর (অপারেশন) তারিকুল ইসলাম,এবং উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমপ্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে এ সময় আরও বক্তব্য রাখেন ভৈরব ইমাম ওলামা পরিষদের সভাপতি আব্দুলাহ আল-আমিন ও সম্পাদক এনায়েত উল্লাহ ভৈরবী, গোপাল জিউর মন্দির সভাপতি- দুলাল চন্দ্র সাহা, ভৈরব পূজা উদযাপন কমিটি সভাপতি জিতেন্দ্র চন্দ্র দাশ ও সাধারন সম্পাদক চন্দন কুমার পাল, ভৈরব হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সীমান্ত পাল ও সাধারণ সম্পাদক বাবুল আচার্য্য, ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ ও সাংবাদিক আলাল উদ্দিন।
এসময় ভৈরবের বিভিন্ন মসজিদের ইমাম ও বিভিন্ন পুজা মন্ডবের সভাপতি সম্পাদকসহ হরিজন ও রবিদাস সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল