
রবিউল হাসান লায়ন: আসন্ন ১১নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী জননেতা আয়ূব আলী খানকে বিজয়ী করার লক্ষে বিশেষ বর্ধিত সভার আয়োজন করে জাতীয় শ্রমিকলীগ, ১১নং শাহবাজপুর ইউনিয়ন শাখা। সোমবার সন্ধায় শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বাসুর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলুল হক খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান দুলাল মাস্টার, সদস্য ইজ্জত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হায়েতুন নবী তালুকদার,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আয়ুব আলী খান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক আকন্দ, একেএম মুছা মুক্তা, , সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন মাস্টার, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আজহারুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আয়নাল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফাইজুর রহমান আকন্দ বিপ্লব, জামতলী আঞ্চলিক যুবলীগের সভাপতি আজিজুল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শামীম আকন্দ, ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি কাকুলী বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন মন্ডল প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড শ্রমিকলীগের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ধিত সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল