
আলমগীর সিকদার: গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে ঐতিহাসিক রাজবাড়ির মাঠে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগে ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
এতে গাজীপুর জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এড. মো: জাহাঙ্গীর আলম। এ সময় বিভিন্ন বাদ্যযন্ত্র সাথে নিয়ে ও বর্ণাঢ্য রং সাজে সজ্জিত হয়ে গাজীপুর মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভা, দোয়াপাঠ শেষে ৫৮ পাউন্ডের কেক কাটা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় জাহাঙ্গীর আলম বলেন, শহীদ শেখ রাসেল বেঁচে থাকলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনেক সহযোগিতা করতেন। যারা দেশের উন্নয়নে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে, তারা কোন ষড়যন্ত্র করতে পারতো না। আমরা চাই গাজীপুরকে একটি আধুনিক পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে। একটি মহল এই নগরের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিভিন্ন মিথ্যা অপপ্রচারে নেমেছে। কোন ষড়যন্ত্র না করে আসুন সবাই মিলে গাজীপুরকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে তুলি। তাতে ভবিষ্যত প্রজন্মরা সুন্দর ও স্বাচ্ছন্দ ভাবে জীবন বাহন ধারণ করতে পারবে। উল্লেখ্য, বিগত ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের কালো রাতে একদল বিপথগামী সেনা সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারসহ শহীদ শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করে ঘাতকরা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল