হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে একতা প্রতিবন্ধী স্কুলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে একতা প্রতিবন্ধী স্কুলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: সোমবার (১৮ই অক্টোবর) সকাল ১০ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নে আরাজি ঝাঁরগাঁ একতা প্রতিবন্ধী স্কুল ও পুর্ণবাসন কেন্দ্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একতা প্রতিবন্ধী স্কুলের পরিচালক আমিরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র আবাসিকের হাফেস সোহাগ রানা ও শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী। এবং প্রতিবন্ধীদের নিয়ে দোয়া মাহফিল করেন।
সভায় বক্তারা বলেন জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল কে ঘাতকরা হত্যা করে বঙ্গবন্ধুর সোনালী স্বপ্ন অর্জনের চিহ্ন মুছে দিবে। ঘাতকরা ভেবেছিল জাতির জনকের পরিবারের কেউ বেঁচে থাকলে, স্বাধীন দেশ কে পরাধীন করা যাবে না। এই হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে নির্মম ও জঘন্যতম হত্যা কান্ড। এই নিষ্পাপ শেখ রাসেল হত্যাকারীদের বাঙালী জাতি কখনো ক্ষমা করবে না।
স্বাধীনতা বিরোধী চক্র ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের কালরাতে জাতির জনকের স্বপরিবারে হত্যা করে বাঙালী জাতির ইতিহাসে কালিমা লেপন করেছিল। আজ জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে যখন দেশ, উন্নত বিশ্বে মাথা উচু করে দাঁড়িয়েছে, আর অন্যদিকে সেই স্বাধীনতার পরাজিত শত্রু খুনিচক্র দেশ বিরোধী নানা যড়যন্ত্রে লিপ্ত। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান।
আলোচনা সভা শেষে শহীদ শেখ রাসেল সহ বঙ্গবন্ধুর স্বপরিবারের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!