
রবিউল হাসান লায়নঃ জামালপুর সদরের মেস্টা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বদরুল হাসান বিদ্যুতের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। শনিবার জামালপুর-সরিষাবাড়ী সড়কের মেস্টা মোড় এলাকায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মেস্টা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রথমে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছানোয়ার হোসেন সবুজকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
অথচ একদিন পর মনোনয়ন বাতিল করা হয়, তার পরে মেষ্টা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে যুবদল থেকে যুবলীগে অনুপ্রবেশকারী বদরুল হাসান বিদ্যুতকে। বিদ্যুতের মনোনয়ন বাতিল করে দলের ত্যাগী ও পরীক্ষিত যে কাউকে নৌকা প্রতীক দেওয়ার দাবি জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া ও আওয়ামী লীগ নেতা মনোজ্জল হোসেন প্রমুখ।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার