
নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় মোমিনপুর গ্রামে নিজ ঘর থেকে আব্দুর রাজ্জাক নামে এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছ তার স্ত্রী সালমা বেগমকে। পরকীয়ার অভিযোগ এনে হামেদ আলী জানান, তার ছেলে আব্দুর রাজ্জাককে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধে হত্যা করেছে।
গ্রামবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার মোমিনপুর গ্রামের মুদি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, গত রাত ১১ টার দিকে দোকান
বন্ধ করে বাড়ি ফিরে যায়। রাত ১২টার দিকে স্ত্রীর চিৎকার শুনে ঘরে ঢুকে আব্দুর রাজ্জাকের মৃত দেহ দেখতে পায়। মৃত আব্দুর রাজ্জাকের বাবা হামেদ আলীর অভিযোগ করেন , স্বামীর সাথে সংসার করতে চাইতো না সালমা। এ কারণে নানা সময় স্বামী আব্দুর রাজ্জাককে মারপিট করতো। স্বামীর সাথে এক ঘরে থাকতোনা। পরকীয়ার অভিযোগ এনে হামেদ আলী জানান, তার ছেলে আব্দুর রাজ্জাককে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধে হত্যা করেছে।
নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রামবাসীর কাছে তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করেছে। অপর দিকে এএসপি সার্কেল মহসিন আলী জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা