
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২য় ধাপে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ২য় বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ আক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো: আজিজার রহমান এর কাছে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন,
১০নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: আব্দুল আজিজ মন্ডল, সহ-সভাপতি আলহাজ্ব মো: মাসুদ রানা, মো: সাইদুল ইসলাম রাজা, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাসেদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল হোসেন, ইউনিয়ন ছাত্রীলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম ও যুবলীগ নেতা মো: স্বাধীনসহ ইউনিয়নের গণম্যান মুরুব্বি। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১১ নভেম্বর-২০২১ সিরাজগঞ্জ জেলার সদর ও রায়গঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নে ২য় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল