
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ন্যাশনাল চিল্ড্রেন্স টাস্ক ফোর্সে (এনসিটিএফ) এর আয়োজন গার্লস টেক ওভার ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ এর প্রতিকী দায়িত্ব পালন করেন এনসিটিএফ এর শিশু সংসদ সদস্য প্রারম্ভা কাফি (১৬) ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, সভাপতিত্ব করেন এনসিটিএফ সিরজাগঞ্জের সভাপতি মো. আসাদুজ্জামান নাদিম।
এ সময় প্রারম্ভা কাফি বলেন, আমি জেলা প্রশাসক হিসেবে আমার জেলাকে বাল্যবিয়ে, শিশু শ্রম, শিশু নির্যাতন সহ শিশুদের নানা সমস্যার সমাধন করতে কাজ করে যাব। আমি জেলা প্রশাসক হলে পুরো জেলাকে শিশু বান্ধব জেলা হিসেবে গড়ে তুলব।
এ সময় জেলা প্রশাসক বলেন, আমাদেরকে আগামীর বিশ্বের সাথে টিকে থাকতে হলে নিজেদের দক্ষ করে তৈরি করতে হবে। তাই সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন সমুন্নত রাখতে আমাদের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, শিশু বিষয়ক বাংলা সংবাদ মাধ্যম শিশু বারতার সম্পাদম ও প্রকাশক দ্বীন মোহাম্মাদ সাব্বির। এসময় এনসিটিএফ এর সভাপতি সাধারণ সম্পাদক সহ জেলা কমিটির সদস্যবৃন্দ, জেলা ভলেন্টিয়ার দ্বয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত