হোম » সারাদেশ » দাগনভূঞায় কাউন্সিলর জিয়ার বিরুদ্ধে থানায় জিডি

দাগনভূঞায় কাউন্সিলর জিয়ার বিরুদ্ধে থানায় জিডি

দাগনভূঞা ফেনী প্রতিনিধিঃ ফেনীর দাগনভূঞা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক জিয়া (৪৫) মোবাইল কলে হুমকি, মাদক বিক্রেতা ও অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকির অভিযোগ এনে দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি করেন স্থানীয় ৭ নং ওয়ার্ডের অধিবাসি ও ব্যাবসায়ী মো. শহীদ উল্যাহ। গত ১১ অক্টোবর রোজ সোমবার দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয় যার নং ৮০৫।
দাগনভূঞা থানায় জিডি সূত্রে জানা যায়, দাগনভূঞা বদরপুর ৭ নং ওয়ার্ড মো. শহীদ উল্যাহ বিগত চারমাস পূর্বে টাকার বিশেষ প্রয়োজন হওয়াতে তার মালিকানা ১২ শতাংশ জমির মধ্যে ৬ শতক জমি মাঈন উদ্দিন কন্ট্রাকটর নিকট বায়নাপত্র করেন। বাকি ৬ শতক জমি ও মাঈন উদ্দিনের কাছে বিক্রয়ের কথাবার্তা চলাকালীন ৮ নং ওয়ার্ড কমিশনার জিয়াউল হক জিয়া জমির মালিক শহীদ উল্যাকে নিষেধ করেন। কমিশনার জিয়ার অনুমতি না নিয়ে জমি অন্যত্র কিংবা মাঈন উদ্দিন এর কাছে বিক্রি করতে পারবেন না। কেন মাঈন উদ্দিন এর কাছে জমি বিক্রি করছেন মর্মে কমিশনার জিয়া গত সোমবার ১১.৪৮ ঘটিকায় মোবাইলে কল করে শহীদ উল্যাহর প্রতি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি, ইয়াবা টেবলেট ও মাদক দিয়ে ধরিয়ে দিবে বলে হুমকি প্রদর্শণ করেন। প্রয়োজনে খুন জখম করবে বলে মোবাইলে জানান কমিশনার জিয়া।  এ বিষয়ে দাগনভূঞা থানায় শহীদ উল্যাহ সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!