
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ায় সাবেক এক সেনা সদস্যের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে। বুধবার ভোর রাত সারে ৪টার দিকে আশুলিয়ার কুরগাঁও এলাকার ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সেনা সদস্য মো. শাজাহানের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। বাড়ির মালিক মো. শাজাহান মিয়া জানান, দু’তলা বাড়ির নীচ তলার জানালার গ্রিল কেটে প্রথমে একজন ঘরের ভিতরে ঢুকে দড়জা খুলে দেয়। পরে বাইরে থাকা ডাকাতদলের আরো ১০/১৫জন সদস্য ঘরে ঢুকে ।
এসময় পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মী করে হাত-মুখ ও চোখ বেধে ঘরের আলমাড়ির লকার ভেঙ্গে ৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা সবাই আন্ডারওয়ার ও মুখে মুখোশ পড়া ছিলো। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ্ধসঢ়; এব্যাপারে আশুলিয়া থানার ওসি (তদন্ত) মো: জিয়াউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। সেই সাথে ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান