
মোঃ মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি): চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের রক্তা মন্দার বাজারে চিন্থিত সন্ত্রাসী ও মাদক কারবারি সোহেল রানা ও রুবেলের গ্রেফতারের দাবিতে স্থানীয়, শতশত জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বুধবার দুপুর ১২ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ওই বাজারে শত শত নারী পুরুষ একত্র হয়ে চিন্থিত এই দুই অবলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে।
সমাবেশে বক্তব্য রাখেন, খোকা ডাক্তার, ব্যবসায়ী আবুল খায়ের, ব্যবসায়ী আশরাফ খোকন, প্রবাসী মোহাম্মদ হোসেন, ভুক্তভোগী রেখা বেগম প্রমূখ। বক্তারা, ওই দুই সন্ত্রসীর অত্যাচারের বর্ণনা দিয়ে বলেন, দোকানের জায়গা দখল, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা, নারীর শ্লীলতাহানী সহ নানা অত্যাচারে অতিষ্ট জনতা আজ প্রতিবাদ করতে পথে নামতে বাধ্য হয়েছে। এর আগে তাদের অন্যায়ের প্রতিবাদ করায় বহু মানুষকে পঙ্গু হতে হয়েছে। তাদের বিরুদ্ধে খানা প্রশাসনও অজানা কারনে নীরব ভূমিকা পালন করার অভিযোগ স্থানীদের। এ ব্যপারে চাটখি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের কোন কথা বলতে রাজি হননি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান