
দাগনভূঞা ফেনী প্রতিনিধিঃ ১২ অক্টোবর দাগনভূঞা উপজেলার দরবেশের হাট হেলথকেয়ার সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি। অভিযান পরিচালনাকালে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. জুলফিকার হাসান প্রসিকিউসন দাখিল করেন। তার দাখিলকৃত প্রসিকিউসন অনুযায়ী, দরবেশের হাট হেলথকেয়ার সেন্টারের কোন লাইসেন্স কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নাই। এতে করে সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য এবং জীবনহানি হতে পারে।
এই হেলথকেয়ার সেন্টারের থেকে গতকাল মাইকিং করে জানানো হয়েছে ডায়াবেটিস, শ্বাসকষ্ট, হাঁপানিসহ বিভিন্ন জটিল রোগের আয়ুর্বেদ চিকিৎসক আসবেন। অভিযান চলাকালে রোগীদের প্রেসক্রিপসন দেখে উদঘাটিত হয় ঐ ব্যক্তি জাকির হোসেন প্রেসক্রিপসনে এলোপ্যাথি ঔষধ সেবনের নির্দেশনা দিচ্ছেন এবং নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে স্বাক্ষর ও সীল ব্যবহার করছেন।
নিবন্ধন ব্যতীত এলোপ্যাথি ঔষধ সেবনের পরামর্শ দেওয়াসহ নিজেকে ডাক্তার পরিচয় দেওয়ার অপরাধে জাকির হোসেনকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ (১) ধারা লংঘনের অপরাধে ২২(২) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অনুমোদন ব্যতীত হেলথকেয়ার সেন্টার পরিচালনা করায় দরবেশের হাট হেলথকেয়ার সেন্টারের উপস্থিত এসিস্ট্যান্ট মোবাশ্বের হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা লংঘনের অপরাধে একই ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া হেলথকেয়ার সেন্টারটি সীলগালা করে দেওয়া হয়েছে।
গাজালা পারভীন রুহি জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান পরিচালনা চলমান থাকবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা