হোম » সারাদেশ » বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগ নেতা কর্তিক জোরপূর্বক মাছ ধরার অভিযোগ

বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগ নেতা কর্তিক জোরপূর্বক মাছ ধরার অভিযোগ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:  বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক মাছ ধরার অভিযোগ উঠেছে। ঘটনাটি ১৩ তারিখ রাত্রি আনুমানিক ৩ ঘটিকার সময় মাঝিরা ইউনিয়নের ডোমপুকুর দক্ষিণপাড়া গ্রামের ঘটে। এ বিষয়ে শাজাহানপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান জানায় বগুড়া জেলা শাজাহানপুর থানা, জে এল নং- ২৩৮, এম আর খতিয়ান নং-৩,আর এস খতিয়ান নং-৩৫০৬, ডিপি-নং ১৫০৭, সাবেক দাগ নং-২৫১৫, হাল দাগ নং-৩০৩৪,জমির পরিমাণ ৭৯ শতাংশ। ২০০৪ সালে ক্রয় করে এবং পরবর্তীতে পুকুর খনন করে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসতে ছিলেন।
গত কয়েকদিন পূর্বে বিবাদী গন ,১- মোঃ এনামুল হক (৪০) , ২- মোহাম্মদ আতিকুর রহমান (৩২), ৩- মোহাম্মদ সোনালী (৩৮),৪- মোহাম্মদ ইমরান হোসেন (৩৫) সকলের পিতা মৃত আবু বক্কর ,৫-মোহাম্মদ রাব্বানী (৪০) পিতা মৃত রহিজ উদ্দিন ,৬- মুহাম্মদ মহসিন আলী (৪৫) পিতা মৃত মুসলিম উদ্দিন ,৭- গোলাম মন্ডল (৪০) পিতা মোহাম্মদ আফজাল হোসেন মন্ডল (বাচ্চু) ৮- মোঃ আফজাল হোসেন মন্ডল, (বাচ্চু) (৫৮) পিতা মৃত জব্বার মন্ডল, সহ কয়েকজন লোক নিয়ে আমার পুকুর পাড়ে গিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মাছ মারার হুমকি দেয়, এ বিষয়ে ১১-১০-২০২১ তারিখ থানায় একটি অভিযোগ দায়ের করলে ঘটনাস্থলে শাহ জাহানপুর থানার উপ পরিদর্শক এস আই শামীম হোসেন  গিয়ে উভয়পক্ষকে গন্ডগোল কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটাতে নিষেধ করেন।
পরবর্তীতে ১৩-১০-২০২১ তারিখে আনুমানিক ভোর ৫ ঘটিকার সময় আফজাল হোসেন মন্ডল ওরফে (বাচ্চু) মন্ডল এর হুকুমে বিবাদী গন জোরপূর্বক রাতের আধারে ইলেকট্রিক সেলো মেশিন চালিয়ে পানি সেচ দিয়ে কুকুরের প্রায় ৭০ হাজার টাকার  মাছ চুরি করে নিয়ে চলে যায়। এ বিষয়ে স্থানীয় সোহাগ নামের এক ব্যক্তির সঙ্গে কথা বললে তিনি জানান মাহবুবুর রহমান দীর্ঘদিন যাবৎ জমিতে মাছ চাষ করে আসছিল কিন্তু বিবাদীরা তাদেরকে কোন ভাবে মাছ চাষ করতে দিতে চাচ্ছিল না পরবর্তীতে গতরাতে তারা জোরপূর্বক মাছ ধরে নিয়ে চলে যায়।
ঘটনার বিষয়ে একই এলাকার আরো কয়েকজন ব্যক্তি , আবু তালেব, আব্দুল খালেক, গোলাম হোসেন, এ বিষয়ে অবগত আছেন। ভুক্তভোগী মাহবুবুর রহমান ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।এ বিষয়ে থানায় আরো একটি অভিযোগ দায়ের করা হয়েছে । এ বিষয়ে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক এসআই শাহজাহান এর কাছ থেকে জানতে চাইলে তিনি জানান ,আমরা খুব দ্রুতই  তদন্ত করে সুষ্ঠু একটি সমাধান দেয়ার চেষ্টা করব।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!