
ইউনুছ (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জানেক আলী (৫৫) নামে এক কাঠুরে মৃত্যু হয়েছে। বুধবার( ১৩ অক্টোবর)সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বন্দবের ইউনিয়নের উত্তর বাগুয়ারচর এলাকায় এঘটনা ঘটে। জানে আলী ওই গ্রামের মৃত সামেদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে, সকালে পাশের এলাকায় এক বাড়িতে গাছের ডাল কাটার কাজে যান জানেক আলী। ডাল কাটার এক পর্যায়ে হঠাৎ ডাল ভেঙে বিদ্যুতের তারের উপড় গিয়ে পরেন। এতে বিদ্যুতায়িত আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোক্তারুল ইসলাম সেলিম জানান, হাসপাতালে আনার আগে বিদ্যুতায়িত কাঠুরে জানেক আলী মারা গেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্ বলেন, এঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান