
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের জামিলনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- শহরের উত্তর চেলোপাড়া এলাকার মৃত নরেদ্র চন্দ্রের ছেলে মানিক চন্দ্র সরকার (৩৫), আব্দুস সামাদ শেখের ছেলে রাখাল শেখ (২৭), মৃত সিরাজের ছেলে মো. সাগর (৩৫) ও মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত তারা শেখের ছেলে আজিম শেখ (৪০)। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামিলনগর এলাকা থেকে একটি হাঁসুয়া, দুটি চাকু, একটি রশি ও মোবাইলসহ গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান