
রবিউল হাসান লায়ন: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার ১১ নং শাহবাজপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আয়ূব আলী খানের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হায়েতুন নবী সুরুজ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয় সম্পাদক ইকরামুল হক ফেরদৌস তালুকদার, সদস্য ইজ্জত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আকবর আলী মাস্টার, আব্দুস ছামাদ তালুকদার, সহ-সভাপতি নজরুল হক, শ্রী রথীন্দ্র চন্দ্র দেব, একেএম মুছা মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক ইমান আলী মাস্টার, মফিজউদ্দিন মাস্টার, আইন বিষয়ক সম্পাদক মোফাজ্জল বিএসসি, সদস্য শহিদুল ইসলাম লেবু, জালাল উদ্দীন, ময়নাল হক,
কৃষক লীগের সভাপতি আয়নাল হক, শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আজাহারুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রিপন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফাইজুর রহমান আকন্দ বিপ্লব,যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান সোহেল, জামতলী আঞ্চলিক যুবলীগের সভাপতি আজিজুল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শামীম আকন্দ,
সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সাধু, সাধারণ সম্পাদক মিলন মন্ডল প্রমুখ। এ সময় মত বিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহঅঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ