
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে দুর্গাপূজার কেনাকাটার জন্য কম টাকা দেওয়ায় বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে কনক সরকার (১৮) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ৯টার দিকের উপজেলার ভাটরা ইউনয়নের ছোট কঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। কনক সরকার ছোট কঞ্চি গ্রামের অরেন সরকারের ছেলে। সে হাটকড়ি কলেজের এইচএসসি ২য় বর্ষে পড়াশুনা করতো।
ইউপি সদস্য উত্তম কুমার জানান, কনক সরকার মঙ্গলবার সকালে দুর্গাপূজার কেনাকাটা জন্য বাবার কাছে তিন হাজার টাকা চায়। তার বাবা এক হাজার টাকা দিয়ে বলে আমি বাহির থেকে ফিরে এসে আবার বাঁকি টাকা দিবনি। পরে কনক নিজের ঘরে ঢুকে উচ্চস্বরে গান বাজাতে থাকে এবং এর ফাঁকে তিরের সাথে গোলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান