
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ আইসড়া অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও খাদ্য বিতরণ করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। এর আগে তিনি আইসড়া উচ্চ বিদ্যালয়ের নতুন নির্মিত প্রধান ফটক উদ্বোধন করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুন অর রসিদ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। ১১ অক্টোবর আইসড়া অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আলী খান জানান বিদ্যালয়ের ২৫৬ জন অটিস্টিক ও প্রকিবন্ধি শিক্ষার্থীর মধ্যে রান্না করা উন্নত মানের খাবারের ৫ শতাধিক প্যাকেট বিতরণ করা হয়। এছাড়াও ২০ জন প্রতিবন্ধি শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান করা হয়।
আইসড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, উপজেলা ভাইস চেয়াম্যান আলহাজ্ব শাহাদত হোসেন খান, মলি আক্তার, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সোহানুর রহমান সোহেল, ফুলকি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল, কাষিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো.জাফর আলী।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা