
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) মেডিকেল সেন্টারে একটি অক্সিজেন সিলিন্ডার ও একটি পালস অক্সিমিটার হস্তান্তর করেছেন পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। রবিবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের উপস্থিতিতে চীফ মেডিকেল অফিসার ডা.মো: নজরুল ইসলামের কাছে উক্ত অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটারটি হস্তান্তর করেন গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সদস্যবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড.মোঃ মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, সহকারী পরিচালক ড. মো: হাসানুর রহমান (রাজু) প্রমুখ।
গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সহ সভাপতি রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, গ্রীন ভয়েসের কর্মকান্ড গুলো আমার ভালোলাগে। তাদেরকে প্রায়শই দেখি তারা অসহায় অস্বচ্ছল মানুষের জন্য কাজ করছে। আজকে তারা যে অক্সিজেন সিলিন্ডার দিলো এটি শুধু করোনার জন্য যে কাজে লাগবে তা নয়। বিভিন্ন দূর্ঘটনার সময় অক্সিজেন সিলিন্ডার মানুষের প্রয়োজন হয়। বর্তমানে করোনার প্রকোপ কিছুটা কম তারপরও আমাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে “। এসময় তিনি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অক্সিজেন সিলিন্ডার উপহার দেয়ার জন্য তিনি গ্রীন ভয়েসকে ধন্যবাদ জানান।
সমাপনী বক্তব্যে গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার উপদেষ্টা ড.মোঃ হাসানুর রহমান (রাজু) অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, অক্সিজেন সিলিন্ডারের কথা শোনার পর আমি তাদেরকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে হস্তান্তর করার কথা বলি। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে, বিভিন্ন সমস্যায় জরুরি ভিত্তিতে অক্সিজেনের প্রয়োজন হয়। আমি মনে করি গ্রীন ভয়েস এর অক্সিজেন সিলিন্ডার বিভিন্ন সময় শিক্ষার্থীদের কঠিন মুহূর্তে অক্সিজেনর ঘাটতি মেটাতে সহায়তা করবে।
হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সভাপতি নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার তুর্য লিটন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসেন, মাসুমা বৃষ্টি, ওয়াহিদা তাবাসসুম, সঙ্গীতা রয়,পুজা,ফজলে রাব্বি জীবন, আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, সানজিদা সুমনা, রেজওয়ানা পারভীন কলি, আরমান হোসেন পলাশসহ অন্যান্য সদস্য।
উল্লেখ্য যে, পরিবেশ রক্ষার পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। করোনায় খাদ্য সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদানের পাশাপাশি ইউসিবি ব্যাংকের সহায়তায় চালু করেছে ফ্রী অক্সিজেন সেবা কর্মসূচি। সারা দেশের প্রায় ২২ টি জেলায় বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দিয়েছে তারা। এরই ধারাবাহিকতায় গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে একটি অক্সিজেন সিলিন্ডার ও একটি অক্সিমিটার হস্তান্তর করে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার