
ফারুক হোসেন রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপুজা উৎসব-২০২১ উপলক্ষে পুজা উদযাপন পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রুহিয়া থানার আয়োজনে ১০ অক্টোবর (রোববার) বিকালে থানা হল রুমে ২৬টি দুর্গামন্ডপ কমিটির নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র নাথ ঝা, ঠাকুরগাঁও সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক রাম কৃষ্ণ রায়, ২০নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, দুলাল রব্বানী সাঃসম্পাদক রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগ রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন, ২৬টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ । পুজা উদযাপন উপলক্ষে দুর্গাপুুজা উদযাপন কার্যক্রম পরিচালনা করার জন্য পরামর্শ মুলক বক্তব্য দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সকল পুজা মন্ডব কমিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান