
মোঃ ইসলাম ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধানক্ষেত থেকে আলিফ(২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ৯ই অক্টোবর সকালে উপজেলার ভাণ্ডারা গ্রামে পাঁচপীর কবরস্থানের পাশের ধানক্ষেতে মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মৃত আলিফ হোসেন রাণীশংকৈল উপজেলার ভাণ্ডারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
তবে মৃত আলিফের পিতা শহিদুল ইসলাম ঘটনাটিকে হত্যা দাবি করে বলেন, আমার ছেলে বৃহঃবার সন্ধায় রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। কেউ হয়তো হত্যা করে তাকে ধানক্ষেতে ফেলে রেখেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদ ইকবাল জানান, মৃত আলিফ ভবঘুরে ছিলো। সবসময় নেশাকরতো। অতিরিক্ত নেশার কারনেও মৃত্যু হতে পারে। মরদেহ ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ