হোম » সারাদেশ » সিরাজগঞ্জে দাবালীগ প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার হাসিবুল আলম

সিরাজগঞ্জে দাবালীগ প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার হাসিবুল আলম

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : “বুদ্ধির খেলা দাবা শিখি” “মানসিক স্বাস্থ্য ভালো রাখি” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রিমিয়ার দাবালীগ-২০২১ উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৯ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ ও ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেড এ খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম)।

জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ নুর আলম সিদ্দিকী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক, দাবা উপ-কমিটি আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গাজী আলতাফ হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্বা গাজী ফজলুল মতিন মুক্তা,

সদর থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর- রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য ও দাবা উপ-কমিটির সদস্য সচিব মির্জা মোস্তফা জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নরুল ইসলাম সজলসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বলেন খেলাধুলা মাধ্যমে শরীর ও মন মানুষিকতা ভালো থাকে। এগুলোর টুর্নামেন্ট থেকে বাংলাদেশের জাতীয় মানের খেলোয়ার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!