
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ শারদীয় দুর্গাপূজায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার ৬০ টি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় মন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে মতবিনিময় করেছে বাসাইল উপজেলা প্রশাসন । শনিবার (৯ অক্টোবর) বিকেল ৪ টায় বাসাইল থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,সিনিয়র পুলিশ সুপার সখীপুর সার্কেল আব্দুল মতিন, সংসদ সদস্যর প্রতিনিধি সোহানুর রহমান সোহেল,উপজেলা পূজা কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক কৃষিবিদ সুনীল রায় স্বপন,বাসাইল প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ, বাসাইল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভেজ সহ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া