
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী হত-দরিদ্র পরিবারের মাঝে শাড়ী,লুঙ্গি বিতরণ করেন আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক দিলীপ কুমার সাহা।শুক্রবার(০৮ অক্টোবর) সকাল ১১ টায় বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার তিন হাজার সনাতন ধর্মাবলম্বী হত-দরিদ্র পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ,বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া,বাসাইল উপজেলা পূজা কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক কৃষিবিদ সুনীল রায় স্বপন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল সহ প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান