
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় বগুড়ার সান্তাহারে সান্তাহার জংশন স্টেশনের আধুনিককরণ কাজসহ অন্যান্য রিমডেলিং কাজ করার উদ্যোগ গ্রহন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এসব কাজের অগ্রগতি ও পর্যবেক্ষণের জন্য বুধবার সকাল ১০ টায় সান্তাহার জংশন স্টেশন পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চীফ অপারেটিং সুপারিটেনডেন্ট মহিদুল ইসলাম, চীফ কমার্শিয়াল ম্যানেজার আহসান উল্লা ভূঁইয়া, চীফ সিগন্যাল এন্ড ট্র্যাফ মিজানুর রহমান, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শহিদুল ইসলাম, বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, সান্তাহার স্টেশন মাষ্টার রেজাউল করিম ডালিম প্রমুখ।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ পরিদর্শনকালে বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশের বিভিন্ন স্টেশনে আধুনিককরণের কাজ করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় সান্তাহার জংশন স্টেশনেও কাজ হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান