
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে মাদক বিরোধী অভিযান চালিয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ পরিত্যাক্ত অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে। সান্তাহার রেলওয়ে থানার পরিদর্শক ওসি সাকিউল আযমের নেতৃত্বে উপ-পরিদর্শক মাজেদ আলী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
সান্তাহার রেলওয়ে থানার পরিদর্শক ওসি সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ১১টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ছ নং বগির ১৪ এবং ১৫ নম্বর সিটের উপর বাঙ্কার হইতে দুটি ব্যাগ থেকে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে ওই ফেন্সিডিলগুলো মালিক ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো সান্তাহার রেলওয়ে থানায় মালখানায় জমা রয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান