
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রাষ্ট্রীয় জীবন বীমা কর্পোরেশন পীরগঞ্জ শাখার আয়োজনে বুধবার সকাল এগারোটায় ‘ জীবন বীমা কর্পোরেশনের আলোচনা সভা ও মরণোত্তর দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান পীরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন ম্যানেজার ইনচার্জ ৮৪৪ পীরগঞ্জ উপজেলা শাখার আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ।
বিশেষ অতিথি হিসেবে রংপুর রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গৌতম কুমার সাহা,রংপুর রিজিওনাল অফিসের উন্নয়ন ম্যানেজার শফিকুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার রাজেন্দ্র নাথ রায়, ঠাকুরগাঁও শাখার ৮০ সেলস্ ডেপুটি ম্যানেজার মোতাহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সাংবাদিক মোশাররফ হোসেন, আবু হাসনাত, আবু তারেক বাঁধন,ফাইদুল ইসলাম সহ উপজেলা পরিষদের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ও সভাপতিসহ বক্তাগণ রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের বীমা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সরকারী কর্মকর্তা -কর্মচারীসহ সবাইকে জীবন বীমা কর্পোরেশনের সুবিধামতো পলিসি গ্রহণের অনুরোধ জানান। আলোচনা সভা শেষে পীরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের রঘুনাথপুর নিবাসী মরহুম আনুয়ারুল ইসলামের স্ত্রী আক্তার জাহান শেফালীর হাতে মরণোত্তর বীমা দাবীর ৪,৬৮,৩২০ টাকার চেক হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত