
ঠাকুরগাঁও প্রতিনিধি: স্ত্রীকে হত্যার পর স্বামী হাবিবুর রহমান নিজেই থানায় গেলেন। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রোকসানা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর নিহতের স্বামী হাবিবুর রহমান (৫৮) থানায় গিয়ে আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করেছেন। বুধবার (৬ অক্টোবর) রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহে বেশ কিছুদিন থেকেই হাবিবুর ও তার স্ত্রীর ঝগড়া চলে আসছিলো। বুধবার ভোরে রোকসানা ঘুমিয়েছিলেন। সে সময় একটি লোহার সাবল দিয়ে মাথায় আঘাত করলে রোকসানা ঘটনাস্থলেই মারা যান। পরে থানায় গিয়ে নিজেই ঘটনার সব বিবরণ দেন স্বামী।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল বলেন, হত্যার ঘটনাটি হাবিবুর রহমান নিজেই স্বীকার করেছেন। তাকে আটক রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান