
আজিজুর রহমান হাবিপ্রবি প্রতিনিধিঃ আগামী ১৮ অক্টোবর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। এক্ষেত্রে আবাসিক হলে উঠতে হলে তাদের অন্তত এক ডোজ টিকা নিতে হবে। মঙ্গলবার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে আয়োজিত ৫৮ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। একাডেমিক কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ